কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ের তুলাবাগানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে রামু হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় হামিদা আক্তার নামের এক নারী পাচারকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে ১৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন গাজীপুর সদর রাহাপাড়ার বাসিন্দা ছামেদ আলী এর ছেলে মো. শাকিল খাঁ (২৫),রামুর বাসিন্দা মোহাম্মদ হাসান এর ছেলে মো. শাহজাহান (৩২) ও নুরুল আমিনের ছেলে মো. ওমর ফারুক (৩০।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
পলাতক নারী পাচারকারী হলেন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কম্বোনিয়া এলাকার মৃত মো. আলমের স্ত্রী হামিদা আক্তার।
এ ব্যাপারে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দীন সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন আটককৃত বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। পলাতক হামিদা আক্তারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




মন্তব্য করুন