হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাবার ইন্তেকাল, জানাযায় শোকাহত মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা ও চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবিরের জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়ার হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে একইদিন দুপুর সাড়ে ১২টায় হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

নামাজে জানাযার আগে শোকাহত হাজারো মুসল্লীদের সামনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, সাবেক এমপি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

এছাড়া নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সাবেক আমীর আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমীর মাওলানা ফরিদুল আলম, বারোবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরওয়ার আলম কুতুবি এবং ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মরহুম নুরুল কবির মৃত্যুর পূর্বে দেওয়া অসিয়ত অনুযায়ী তাঁর নামাজে জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

মরহুম নুরুল কবির ৪ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানাযাপূর্ব বক্তব্যে মরহুমের ছেলে এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত সকল মুসল্লীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার পিতার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাবার ইন্তেকাল, জানাযায় শোকাহত মানুষের ঢল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাবার ইন্তেকাল, জানাযায় শোকাহত মানুষের ঢল

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: | প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
Print Image
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা ও চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবিরের জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়ার হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে একইদিন দুপুর সাড়ে ১২টায় হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। নামাজে জানাযার আগে শোকাহত হাজারো মুসল্লীদের সামনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, সাবেক এমপি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএইচ সালাহউদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এছাড়া নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সাবেক আমীর আখতার আহমদ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমীর মাওলানা ফরিদুল আলম, বারোবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরওয়ার আলম কুতুবি এবং ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী। মরহুম নুরুল কবির মৃত্যুর পূর্বে দেওয়া অসিয়ত অনুযায়ী তাঁর নামাজে জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। মরহুম নুরুল কবির ৪ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাযাপূর্ব বক্তব্যে মরহুমের ছেলে এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত সকল মুসল্লীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার পিতার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×