সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে কক্সবাজারের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
০৩ ডিসেম্বর বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত এই দল মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস সংলগ্ন সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে অভিযান চালায়।
সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন, যেমন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই করাই ছিল অভিযানের মূল লক্ষ্য। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালকদের গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের প্রতি কঠোর নজরদারি করা হয়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
সদ্য যোগদানকৃত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার-এর আদালত তাৎক্ষণিকভাবে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। অভিযানে ৬ (ছয়) টি মামলায় মোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার জানান, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় এই জরিমানাগুলো করা হয়েছে।
অভিযান চলাকালীন, মোটরসাইকেল চালকদের সড়কে হেলমেট ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। একইসাথে, অপ্রাপ্তবয়স্করা যেন কোনোভাবেই অটোরিকশা বা অন্য কোনো যানবাহন না চালায়, সে বিষয়েও চালক ও মালিকদের সতর্কবার্তা দেওয়া হয়।
তিনি আরও বলেন, “জনস্বার্থে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”




মন্তব্য করুন