হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইসিইউতে ভর্তি ‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন


ঢাকা, ১৮ নভেম্বর – প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ‘চাঁদের আলো’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা। সম্প্রতি মাইল্ড স্ট্রোকের শিকার হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বরেণ্য এই পরিচালকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ নজরুলের পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

মুক্তি তার মামার (শেখ নজরুল ইসলাম) বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মামা অনেক দিন ধরেই অসুস্থ। প্রায়ই খোঁজ নিতে ফোনে কথা বলতাম। তিনি বলতেন, শরীরটা একটু ভালো হলেই আবার নতুন সিনেমা বানাবেন। কয়েক দিন আগে মামির সঙ্গেও কথা হয়েছে।’

তার কথায়, ‘এখন তার অবস্থা খুব আশঙ্কাজনক। রোববার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে তার জন্য দোয়া চাই।’

ষাটের দশকে চলচ্চিত্রে আগমন ঘটে শেখ নজরুলের। তিনি খান আতাউর রহমান এবং জহির রায়হানের মতো কিংবদন্তিদের সহকারী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘চাবুক’ (১৯৭৪)।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আইসিইউতে ভর্তি ‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইসিইউতে ভর্তি ‘চাঁদের আলো’ নির্মাতা শেখ নজরুল ইসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৮ নভেম্বর – প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ‘চাঁদের আলো’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা। সম্প্রতি মাইল্ড স্ট্রোকের শিকার হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বরেণ্য এই পরিচালকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।রোববার (১৬ নভেম্বর) দুপুরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ নজরুলের পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।মুক্তি তার মামার (শেখ নজরুল ইসলাম) বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মামা অনেক দিন ধরেই অসুস্থ। প্রায়ই খোঁজ নিতে ফোনে কথা বলতাম। তিনি বলতেন, শরীরটা একটু ভালো হলেই আবার নতুন সিনেমা বানাবেন। কয়েক দিন আগে মামির সঙ্গেও কথা হয়েছে।’তার কথায়, ‘এখন তার অবস্থা খুব আশঙ্কাজনক। রোববার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে তার জন্য দোয়া চাই।’ষাটের দশকে চলচ্চিত্রে আগমন ঘটে শেখ নজরুলের। তিনি খান আতাউর রহমান এবং জহির রায়হানের মতো কিংবদন্তিদের সহকারী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘চাবুক’ (১৯৭৪)। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×