হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান উখিয়া-টেকনাফ জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারী

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া-টেকনাফে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উখিয়ার আগামী ৬ ডিসেম্বরের বিশাল ছাত্র যুব সমাবেশকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উখিয়া উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির এবং কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড অপরিহার্য। জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে—এটাই এখন সময়ের দাবি। তিনি ৬ ডিসেম্বরের ছাত্র–যুব সমাবেশ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চান।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সভায় বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসাইন সিদ্দিকী, জেলা অফিস সম্পাদক এডভোকেট মো. শাহাজাহান, উখিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক, উপজেলা সেক্রেটারি সুলতান আহমদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুর হক জিশান প্রমুখ। বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে গণতান্ত্রিক পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান।

এদিকে উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক সাংবাদিকদের জানান, আগামী ৬ ডিসেম্বরের উখিয়ায় ছাত্র–যুব সমাবেশে উপজেলা আমির মাওলানা আবুল ফজল সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান এবং বিশেষ অতিথি থাকবেন জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চাকসু’র নবনির্বাচিত ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি। জেলা–উপজেলা জামায়াত এবং শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান উখিয়া-টেকনাফ জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চান উখিয়া-টেকনাফ জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনোয়ারী

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া-টেকনাফে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও উখিয়ার আগামী ৬ ডিসেম্বরের বিশাল ছাত্র যুব সমাবেশকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় উখিয়া উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির এবং কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড অপরিহার্য। জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে—এটাই এখন সময়ের দাবি। তিনি ৬ ডিসেম্বরের ছাত্র–যুব সমাবেশ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা চান। সভায় বক্তব্য দেন জেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর হোসাইন সিদ্দিকী, জেলা অফিস সম্পাদক এডভোকেট মো. শাহাজাহান, উখিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক, উপজেলা সেক্রেটারি সুলতান আহমদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুর হক জিশান প্রমুখ। বক্তারা সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে গণতান্ত্রিক পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান। এদিকে উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হক সাংবাদিকদের জানান, আগামী ৬ ডিসেম্বরের উখিয়ায় ছাত্র–যুব সমাবেশে উপজেলা আমির মাওলানা আবুল ফজল সভাপতিত্ব করবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান এবং বিশেষ অতিথি থাকবেন জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চাকসু'র নবনির্বাচিত ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি। জেলা–উপজেলা জামায়াত এবং শিবিরের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×