মাগুরা, ০৫ ডিসেম্বর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
শফিকুল আলম বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।
প্রেস সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়।
জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। দলটি এখনো নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা জাতীয় পার্টির সহযোগিতায় সংঘটিত হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন