পঞ্চগড়, ০৬ ডিসেম্বর – তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েকদিন ধরে এই জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে স্থির থাকলেও আজ শনিবার সকালে তাপমাত্রা আরো কমে শীত বেশি অনুভূত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষজন। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।
সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এরপর টানা তিন দিন (বুধবার-শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের সংখ্যা বেশি।




মন্তব্য করুন