কক্সবাজারের উখিয়ায় নির্মাণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়।শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উখিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোট গ্রহন চলে।মোট ভোটার ছিলেন ১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ভোট দেন ৯৫১ জন।
সভাপতি পদে জয়নাল আবেদীন (ছাতা) বড় ব্যবধানে এগিয়ে ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল উদ্দিন (খেজুর গাছ) পেয়েছেন ২৪৩ ভোট। তৃতীয় প্রার্থী রহমত উল্লাহ (চেয়ার) পান ১৭ ভোট।
সহ-সভাপতি পদে জসিম উদ্দিন (কলস) প্রায় একচেটিয়া ফল নিয়ে বিজয়ী—তার প্রাপ্ত ভোট ৮২৬। প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (বাইসাইকেল) পেয়েছেন ১০১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলম (আনারস) ৪৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। খুব কাছাকাছি ব্যবধানে হেরে যান আলী জহির (হরিণ), তার প্রাপ্ত ভোট ৪৩৬।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
কোষাধ্যক্ষ পদে জয়নাল উদ্দিন (মাইক) ৫৭৪ ভোটে জয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী ছাবের আহমদ (উড়োজাহাজ) পেয়েছেন ৩৬৩ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দুর রহমান,আলা উদ্দিন, আজীম উদ্দিন,নুরুল কবির,রহিম উল্লাহ, নুরুল আলম ও মুহাম্মদ ইউসুফ।
এ ব্যাপারে উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম বলেন শান্তিপূর্ন ভাবে নির্বাচন সম্পন্ন হয়। কোন ধরনের অপ্রীতিকর ঘটে নি।




মন্তব্য করুন