হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ ২৩ জন নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর – ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৫০ জন, যাদের উদ্ধার করে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য বলছে নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটক ছিলেন, বাকি ১৯ জন নাইটক্লাবটির কর্মী।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এর ফলে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগই পাননি। আগুনে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রাতভর উদ্ধার অভিযান অব্যাহত ছিল।হতাহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে সনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ ২৩ জন নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ ২৩ জন নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর – ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৫০ জন, যাদের উদ্ধার করে গোয়া মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য বলছে নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটক ছিলেন, বাকি ১৯ জন নাইটক্লাবটির কর্মী।এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।এর ফলে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগই পাননি। আগুনে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রাতভর উদ্ধার অভিযান অব্যাহত ছিল।হতাহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে সনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ।রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’সূত্র: কালের কণ্ঠএনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×