হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষকদের ‘সম্মানজনক’ বেতনের সুপারিশ করবে পে-কমিশন, হতে পারে স্বতন্ত্র কাঠামোও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন


ঢাকা, ০৮ ডিসেম্বর – স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামোর সুপারিশ করবে জাতীয় বেতন কমিশন। শুধু তাই, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ করতে পারে কমিশন। এ বিষয়ে কমিশনের সবাই ইতিবাচক বলে জানা গেছে।

জাতীয় বেতন কমিশনের একটি সূত্র জানায়, কমিশনের সব সদস্য একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের মতামত নেওয়ার সময় স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ সংক্রান্ত মতামত কমিশনের চেয়ারম্যান জাকির খানের কাছে জমা দিয়েছেন কমিশনের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন সদস্য বলেন, ‘স্বতন্ত্র বেতন কাঠামো কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য প্রয়োজন বিষয়টি এমন নয়। এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিকসহ সমগ্র শিক্ষা সেক্টরের বেতন স্বতন্ত্র কাঠামোতে আনার ব্যাপারে কমিশনের সবাই ইতিবাচক।

তবে টাকার জোগাড় কিভাবে হবে তা নিয়ে সদস্যরা সন্দিহান। এ বিষয়ে উন্মুক্ত আলোচনা হতে পারে। আলোচনা করে একটা উপায় বের করা যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোতে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে।

তবে ওই সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে পারেনি কমিশন। এর প্রতিবাদে গত শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশ থেকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে আগামী ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করবে কর্মচারী সংগঠনগুলো।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষকদের ‘সম্মানজনক’ বেতনের সুপারিশ করবে পে-কমিশন, হতে পারে স্বতন্ত্র কাঠামোও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষকদের ‘সম্মানজনক’ বেতনের সুপারিশ করবে পে-কমিশন, হতে পারে স্বতন্ত্র কাঠামোও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ ডিসেম্বর – স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন কাঠামোর সুপারিশ করবে জাতীয় বেতন কমিশন। শুধু তাই, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ করতে পারে কমিশন। এ বিষয়ে কমিশনের সবাই ইতিবাচক বলে জানা গেছে।জাতীয় বেতন কমিশনের একটি সূত্র জানায়, কমিশনের সব সদস্য একাধিক গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়েছেন।স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের মতামত নেওয়ার সময় স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ সংক্রান্ত মতামত কমিশনের চেয়ারম্যান জাকির খানের কাছে জমা দিয়েছেন কমিশনের সদস্যরা।নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন সদস্য বলেন, ‘স্বতন্ত্র বেতন কাঠামো কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য প্রয়োজন বিষয়টি এমন নয়। এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিকসহ সমগ্র শিক্ষা সেক্টরের বেতন স্বতন্ত্র কাঠামোতে আনার ব্যাপারে কমিশনের সবাই ইতিবাচক।তবে টাকার জোগাড় কিভাবে হবে তা নিয়ে সদস্যরা সন্দিহান। এ বিষয়ে উন্মুক্ত আলোচনা হতে পারে। আলোচনা করে একটা উপায় বের করা যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘উন্নত বিশ্বের দেশগুলোতে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো রয়েছে।তবে ওই সময়ের মধ্যে সুপারিশ দাখিল করতে পারেনি কমিশন। এর প্রতিবাদে গত শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা। সমাবেশ থেকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে আগামী ১৭ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করবে কর্মচারী সংগঠনগুলো।সূত্র: কালের কণ্ঠএনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×