ঢাকা, ১০ ডিসেম্বর – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ভোটের প্রস্তুতির বিষয়ে জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সবই গ্রহণ করে রেখেছে ইসি। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এদিন সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। আর পরবর্তীতে তা প্রচার করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।
ব্যালটে থাকছে না নৌকা প্রতীক
প্রবাসীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন
এবারের নির্বাচনে বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে ইসি। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা এবং দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা। এছাড়া এবারই প্রথমবারের মতো জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি।
ভোটের পরিসংখ্যান ও সময়সূচি
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
অংশ নিচ্ছে অর্ধশতাধিক দল
এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগ ভোটের বাইরে থাকলেও জাতীয় পার্টির বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যে সব দলের নিবন্ধন রয়েছে তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ৫৬টি। এই সংখ্যা ভোটের আগেই আরও বাড়তে পারে।
আচরণবিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন