হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্রসহ আটক ১৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:১৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে কথিত আরসা সদস্যসহ ১৮ জনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি কার্তুজ, ১৯৫০ পিস ইয়াবাসহ ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রসহ তিন কথিত আরসা সদস্য অবস্থানের সংবাদের পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছে অস্ত্র ও কার্তুজ পাওয়া গেছে।

তিনি আরও বলেন,একইদিন রাতে ক্যাম্পে বিশেষ অভিযানে কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৪ রোহিঙ্গাসহ ১৫ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি পুরাতন সচল এলজি, এক হাজার ৯৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা এবং ছয়টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

আটক ১৫ জনের মধ্যে তিন জনকে একটি অস্ত্র মামলায়, আরও তিন জনকে দুটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। বাকি নয় জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৫ হাজার জরিমানা করা হয়।

এছাড়া মধুরছড়া থেকে অস্ত্রসহ আটক তিন জনকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্রসহ আটক ১৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্রসহ আটক ১৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে কথিত আরসা সদস্যসহ ১৮ জনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি কার্তুজ, ১৯৫০ পিস ইয়াবাসহ ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উখিয়া ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘সোমবার সন্ধ্যা ৬টার দিকে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রসহ তিন কথিত আরসা সদস্য অবস্থানের সংবাদের পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের কাছে অস্ত্র ও কার্তুজ পাওয়া গেছে। তিনি আরও বলেন,একইদিন রাতে ক্যাম্পে বিশেষ অভিযানে কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১৪ রোহিঙ্গাসহ ১৫ দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি পুরাতন সচল এলজি, এক হাজার ৯৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা এবং ছয়টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। আটক ১৫ জনের মধ্যে তিন জনকে একটি অস্ত্র মামলায়, আরও তিন জনকে দুটি মাদক মামলায় কারাগারে পাঠানো হয়। বাকি নয় জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৫ হাজার জরিমানা করা হয়। এছাড়া মধুরছড়া থেকে অস্ত্রসহ আটক তিন জনকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×