হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।

ওসি মছিউর বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই স্টেশনের একজন পয়েন্টম্যান জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি তা শুনতে না পেয়ে কাটা পড়ে মারা যান।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইসলামপুর মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) লাল মিয়া থানা পুলিশকে খবর দেয়। নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে।

দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মছিউর।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক। ওসি মছিউর বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এই স্টেশনের একজন পয়েন্টম্যান জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি তা শুনতে না পেয়ে কাটা পড়ে মারা যান। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইসলামপুর মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) লাল মিয়া থানা পুলিশকে খবর দেয়। নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে। দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মছিউর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×