হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশেই বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে, গুজবে কান দেবেন না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন


ঢাকা, ১০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে।

তিনি বলেন, আমাদের মহাসচিব ও স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। এমনকি বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলরাও এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারই মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে সে সময় মেডিকেল অ্যাম্বুলেন্স, গাড়ি ও স্বাস্থ্যব্যবস্থার উপযুক্ত প্রস্তুতি না থাকায় তা সম্ভব হয়নি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ড দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সবসময় চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায় এবং বিশ্বের যেখানেই ভালো চিকিৎসা পাওয়া যায়, উনি সেটি পান।

গত পাঁচদিনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি অবনতি প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ বলেন, সর্বোপরি তিনি একজন রোগী, একজন চিকিৎসক হিসেবে সবকিছু প্রকাশ করতে পারি না।

আজকের এই অবস্থায় আমরা কৃতজ্ঞতা ও আবেদন জানাই— উনার সুস্থতার জন্য যারা দোয়া করছেন, দয়া করে তা অব্যাহত রাখুন। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেন তিনি এ শারীরিক সংকট সফলভাবে অতিক্রম করতে পারেন— এজন্য সবার সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশেই বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে, গুজবে কান দেবেন না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশেই বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে, গুজবে কান দেবেন না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ডিসেম্বর – বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে।তিনি বলেন, আমাদের মহাসচিব ও স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের পাশাপাশি দেশের সাধারণ মানুষও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। এমনকি বর্তমান সরকারের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলরাও এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।ডা. জাহিদ হোসেন বলেন, গত শুক্রবারই মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে সে সময় মেডিকেল অ্যাম্বুলেন্স, গাড়ি ও স্বাস্থ্যব্যবস্থার উপযুক্ত প্রস্তুতি না থাকায় তা সম্ভব হয়নি।বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ড দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সবসময় চেষ্টা চালাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায় এবং বিশ্বের যেখানেই ভালো চিকিৎসা পাওয়া যায়, উনি সেটি পান।গত পাঁচদিনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি অবনতি প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ বলেন, সর্বোপরি তিনি একজন রোগী, একজন চিকিৎসক হিসেবে সবকিছু প্রকাশ করতে পারি না।আজকের এই অবস্থায় আমরা কৃতজ্ঞতা ও আবেদন জানাই— উনার সুস্থতার জন্য যারা দোয়া করছেন, দয়া করে তা অব্যাহত রাখুন। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেন তিনি এ শারীরিক সংকট সফলভাবে অতিক্রম করতে পারেন— এজন্য সবার সহযোগিতা চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।এসময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।সূত্র: জাগো নিউজএনএন/ ১০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×