হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন আতিফ আসলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ১২ ডিসেম্বর – ঢাকায় একের পর এক বাতিল হচ্ছে কনসার্ট। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট স্থগিত হলো। ঢাকায় আগামী ১৩ ডিসেম্বর তার পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না।

সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

বিভিন্ন সূত্র জানিয়েছে, এই কনসার্ট আয়োজনের জন্য আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি মিলেনি। দুই একটি নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে বাধ্য হয়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এদিকে, ‘চলঘুরি’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে নয় হাজার টাকা দামের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট বাতিল হওয়ায় টিকিট ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে; অনেকেই এখন রিফান্ডের অপেক্ষায়।

সংশ্লিষ্টদের মতে, শেষ মুহূর্তে অনুষ্ঠান ভেস্তে যাওয়ায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, তৈরি হতে পারে বড় ধরনের অসন্তোষও। পাশাপাশি বারবার এ ধরনের আয়োজন বাতিল হওয়া বাংলাদেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন আতিফ আসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করলেন আতিফ আসলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১২ ডিসেম্বর – ঢাকায় একের পর এক বাতিল হচ্ছে কনসার্ট। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট স্থগিত হলো। ঢাকায় আগামী ১৩ ডিসেম্বর তার পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হচ্ছে না।সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। কারণ, আয়োজক ও ম্যানেজমেন্ট দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।’বিভিন্ন সূত্র জানিয়েছে, এই কনসার্ট আয়োজনের জন্য আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা থাকলেও নিরাপত্তা-ঝুঁকি বিবেচনায় সরকারের অনুমতি মিলেনি। দুই একটি নথি প্রক্রিয়াধীন থাকায় শেষ মুহূর্তে এসে বাধ্য হয়ে অনুষ্ঠানটি বাতিল করা হয়।এদিকে, ‘চলঘুরি’ নামে একটি টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে আড়াই হাজার থেকে নয় হাজার টাকা দামের টিকিট বিক্রি হচ্ছিল। হঠাৎ কনসার্ট বাতিল হওয়ায় টিকিট ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে; অনেকেই এখন রিফান্ডের অপেক্ষায়।সংশ্লিষ্টদের মতে, শেষ মুহূর্তে অনুষ্ঠান ভেস্তে যাওয়ায় দর্শকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, তৈরি হতে পারে বড় ধরনের অসন্তোষও। পাশাপাশি বারবার এ ধরনের আয়োজন বাতিল হওয়া বাংলাদেশের কনসার্ট শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বিরূপ প্রভাব ফেলতে পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×