হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন


মস্কো, ১৩ ডিসেম্বর – ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। এই খবরে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে ও ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে। দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে।

আরও পড়ুন

কক্সবাজারে সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩২

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে। যুদ্ধে আরকে ধাপ এগিয়ে যাওয়ায় সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুতিন।

এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার বোমার আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি স্থাপনা। এর আগে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। যার মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী।

অন্যদিকে, কাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি বড় অফশোর তেল প্ল্যাটফর্মে দূরপাল্লার ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা দফতর। গণমাধ্যম বলছে, ১০ থেকে ১১ ডিসেম্বর রাতের ওই হামলার পর সেখানকার ২০টিরও বেশি কূপের উৎপাদন বন্ধ হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখলের দাবি রাশিয়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৩ ডিসেম্বর – ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহর পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে রুশ সেনারা। এই খবরে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে ও ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে। দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে।রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে। যুদ্ধে আরকে ধাপ এগিয়ে যাওয়ায় সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুতিন।এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার বোমার আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি স্থাপনা। এর আগে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। যার মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী।অন্যদিকে, কাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি বড় অফশোর তেল প্ল্যাটফর্মে দূরপাল্লার ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা দফতর। গণমাধ্যম বলছে, ১০ থেকে ১১ ডিসেম্বর রাতের ওই হামলার পর সেখানকার ২০টিরও বেশি কূপের উৎপাদন বন্ধ হয়ে গেছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।সূত্র: জাগো নিউজএনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×