হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপবে দেশের ৪-৫টি জেলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ ডিসেম্বর – ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আভাস রয়েছে। এতে দেশের ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

সংস্থাটি জানায়, গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও, কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে।

আগামী সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি করতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে— পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর যশোর (কয়েকটি স্থান) এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার জেলা)। এই স্থানগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

মৃদু শৈত্যপ্রবাহের আওতার বাইরে থাকলেও দেশের আরও কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে শীতের অনুভূতি দেবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপবে দেশের ৪-৫টি জেলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সপ্তাহজুড়ে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপবে দেশের ৪-৫টি জেলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ডিসেম্বর – ডিসেম্বরের মাঝামাঝিতে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আগমন ঘটতে চলেছে। আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার আভাস রয়েছে। এতে দেশের ৪-৫টি জেলায় তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহের মাত্রা স্পর্শ করতে পারে।বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।সংস্থাটি জানায়, গত কিছুদিন ধরে দেশের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামলেও, কেবল তেঁতুলিয়াতেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহের মাত্রায় নামতে দেখা গিয়েছিল। সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে শৈত্যপ্রবাহ তেমন আসে না। তবে এবার ব্যতিক্রম হতে যাচ্ছে।আগামী সপ্তাহে দেশের ৪-৫টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি করতে পারে। এসব জেলার মধ্যে রয়েছে— পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর যশোর (কয়েকটি স্থান) এবং শ্রীমঙ্গলে (মৌলভীবাজার জেলা)। এই স্থানগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।মৃদু শৈত্যপ্রবাহের আওতার বাইরে থাকলেও দেশের আরও কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে পারে। এই জেলাগুলোতে তাপমাত্রা ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে শীতের অনুভূতি দেবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×