ঢাকা, ১৪ ডিসেম্বর – সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজে এ প্রতিবেদককে বিষয়টি জানিয়েছেন।
মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।’
ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামও।
তিনি বলেন, আমরা সাংবাদিক আলমগীরকে ডিবিতে নিয়ে এসেছি। কিছু বিষযয়ে জিজ্ঞাসাবাদ করব তাকে। তার সাথে অবশ্য এখনো আমার দেখা হয়নি। আমি মাত্র ডিবিতে ঢুকলাম।
তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা তাকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। বাকি বিষয় আপনাদের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানিয়ে দেওয়া হবে।




মন্তব্য করুন