হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ ৩ জন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন


ঢাকা, ১৪ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সই করা বিপুল সংখ্যক চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

এর আগে রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র‌্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এসময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

সিসিটিভি ফুটেজে যে দুই আসামিকে দেখা গেছে, তারা দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে- এমন প্রশ্নে এস এন নজরুল ইসলাম বলেন, দেশের বাইরে চলে যাওয়ার কোনো তথ্য নেই। ওসমান হাদিকে ফয়সাল মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিল। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে, ফয়সাল গত জুলাইয়ে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ ৩ জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ ৩ জন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দিগ্ধ ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সই করা বিপুল সংখ্যক চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।রোববার (১৪ ডিসেম্বর) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।এর আগে রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন- সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র‌্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এসময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।সিসিটিভি ফুটেজে যে দুই আসামিকে দেখা গেছে, তারা দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে- এমন প্রশ্নে এস এন নজরুল ইসলাম বলেন, দেশের বাইরে চলে যাওয়ার কোনো তথ্য নেই। ওসমান হাদিকে ফয়সাল মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিল। সর্বশেষ পুলিশের কাছে যে তথ্য রয়েছে, ফয়সাল গত জুলাইয়ে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৪ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×