ঢাকা, ১৫ ডিসেম্বর – রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসের আর্দ্রতার ছিল ৮২ শতাংশ। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন