হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

খুলনায় যুবককে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন


খুলনা, ১৫ ডিসেম্বর – খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শুনে ওই এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ দাশ বলেন, “রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করি। পরে জানতে পারি নিহতের পরিবার এখানে জায়গা কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

খুলনায় যুবককে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

খুলনায় যুবককে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] খুলনা, ১৫ ডিসেম্বর – খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাগর গ্রিন বাংলা হাউজিং এলাকার বাসিন্দা ফায়েক শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার মাথায় এবং আরেকটি হাঁটুতে লাগে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রূপসা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গৌতম বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শুনে ওই এলাকার এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে থানা পুলিশকে অবহিত করা হয়।রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ দাশ বলেন, “রাতে জাবুসা এলাকায় ডিউটিতে ছিলাম। থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানার চেষ্টা করি। পরে জানতে পারি নিহতের পরিবার এখানে জায়গা কিনে নতুন বাড়ি করেছেন। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×