মস্কো, ১৯ ডিসেম্বর – প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানে শান্তি আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নিজের বার্ষিক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন।
তিনি বলেন, মস্কো বিশ্বাস করে না যে, ইউক্রেন শান্তি আলোচনার জন্য প্রস্তুত। পুতিন বলেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে নীতিমালা তিনি তুলে ধরেছিলেন, তার ভিত্তিতে ইউক্রেনে সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত ও আগ্রহী রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফলে কয়েকটি আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা, কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কায় ট্রাম্পের দল
রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনে পুরো ফ্রন্টলাইনজুড়ে অগ্রসর হচ্ছে এবং রুশ বাহিনীর সাম্প্রতিক ভূখণ্ড দখলের অগ্রগতির প্রশংসা করেন তিনি।
মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘‘আমাদের সৈন্যরা পুরো সীমান্তজুড়ে অগ্রসর হচ্ছেন, শত্রুপক্ষ সব দিকেই পিছু হটছে।’’
এদিকে, শুক্রবার ইউক্রেন বলেছে, রাশিয়ার কাছ থেকে এক হাজারের বেশি মরদেহ ফেরত পেয়েছে কিয়েভ। মস্কো বলেছে, এসব মরদেহ ইউক্রেনের সেনাসদস্যদের। রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় ওই সৈন্যরা নিহত হয়েছেন।




মন্তব্য করুন