হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা, পুড়ে মরলো শিশুকন্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন


লক্ষ্মীপুর, ২০ ডিসেম্বর – লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে ও পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মেয়ে আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া, বেলাল ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়েছেন।

বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশেই তার বাড়ি।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে দগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা, পুড়ে মরলো শিশুকন্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে আগুন দিলো দুর্বৃত্তরা, পুড়ে মরলো শিশুকন্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লক্ষ্মীপুর, ২০ ডিসেম্বর – লক্ষ্মীপুরে বেলাল হোসেন নামে এক বিএনপি নেতার বসতঘরে তালা লাগিয়ে ও পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মেয়ে আয়েশা আক্তার (৭) দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া, বেলাল ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হয়েছেন।বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।ভুক্তভোগী বেলাল ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশেই তার বাড়ি।পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে বেলাল তার স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুনে দগ্ধ হন বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে। পরে স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের অধিকাংশই পুড়ে গেছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২০ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×