হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়াল ইসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন


ঢাকা, ২১ ডিসেম্বর – জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে পর্যবেক্ষণ করতে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে লিখিত আবেদন জমা দিতে বলেছিল ইসি। তবে এবার শেষদিনে এসে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নাসির উদ্দিন কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। তবে তফসিল ঘোষণার ১০ দিন পর সময় বাড়িয়েছে ইসি।

ইসি আরও জানায়, আবেদনে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে। পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের মধ্যে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের নিম্নলিখিত সত্যায়িত কাগজপত্রাদি সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়াল ইসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়াল ইসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ ডিসেম্বর – জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে পর্যবেক্ষণ করতে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলোকে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে লিখিত আবেদন জমা দিতে বলেছিল ইসি। তবে এবার শেষদিনে এসে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নাসির উদ্দিন কমিশন।রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। তবে তফসিল ঘোষণার ১০ দিন পর সময় বাড়িয়েছে ইসি।ইসি আরও জানায়, আবেদনে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে। পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের মধ্যে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের নিম্নলিখিত সত্যায়িত কাগজপত্রাদি সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×