রাজশাহী, ২১ ডিসেম্বর – দিনব্যাপী আন্দোলন, চেম্বারে তালা ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিন পদত্যাগ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
এর আগে, আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে তালা দেন একদল শিক্ষার্থী। পরে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয় থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই দপ্তরগুলোতেও তালা ঝুলিয়ে দেন তারা।
এ সময় উপ-উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। পরে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।
আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তারা।




মন্তব্য করুন