ঢাকা, ২২ ডিসেম্বর – গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নাম ব্যবহার করে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশনটি।
রোববার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমাকে কেন্দ্র করে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য সংযুক্ত করে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা কমিশনের কার্যক্রমে বাধা সৃষ্টি বা প্রভাবিত করার উদ্দেশ্যেই করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের বিভিন্ন জিজ্ঞাসাবাদ কার্যক্রমে খন্দকার রাকিব নামে এক ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। ওই ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে কর্মরত ছিলেন না এবং কমিশনের জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তার উপস্থিতি ছিল না।
এ ধরনের অস্পষ্ট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের মাধ্যমে একটি মহল কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন