ঢাকা, ২৩ ডিসেম্বর – আইনের শাসন নিশ্চিত করতে ডিসি-এসপিদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উখিয়ার পালংখালী নলবনিয়ায় দেড় লাখ ইয়াবা আত্মসাতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি!
সিইসি বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। যোগসাজশ করে পাতানো নির্বাচন করা হয়েছে। এসব অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে সুন্দর নির্বাচন দিতে চায় ইসি।
তিনি বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
ডিসি-এসপিদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আপনারা কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের বুঝিয়ে বলার কোনো দরকার নেই। আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। আপনারা ভালো জানেন। আইন সবার জন্য সমান, কোনও অপরাধীকে ছাড় দেবেন না।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন