হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার, পলাতক দুই ছেলে

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে খালেদা বেগম (৪০) নামের এক নারী মা…

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত তার দুই ছেলেসহ অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৮ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে এসআরবি-১৫, সিপিএসসি কক্সবাজার ক্যাম্পের একটি চৌকস দল কচ্ছপিয়া এলাকায় মাদকের বড় একটি চালান বেচাকেনার গোপণ সংবাদ পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকার জেবর মল্লিকের চাষের জমিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পালিয়েছে কারবারিরা

এসআরবি জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খালেদা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকো সংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ে লুকিয়ে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার মৃত কাদের হোছন ও খতিজা বেগম দম্পতির মেয়ে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই মাদক কারবারের সাথে গ্রেফতারকৃত নারীর দুই ছেলেসহ বেশ কয়েকজন সহযোগী সরাসরি জড়িত রয়েছে। তারা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মোবাইল ও গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১৫ এর এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার, পলাতক দুই ছেলে সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক পাচার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার, পলাতক দুই ছেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার, পলাতক দুই ছেলে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে খালেদা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত তার দুই ছেলেসহ অন্যান্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে এসআরবি-১৫, সিপিএসসি কক্সবাজার ক্যাম্পের একটি চৌকস দল কচ্ছপিয়া এলাকায় মাদকের বড় একটি চালান বেচাকেনার গোপণ সংবাদ পায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা কেচোবুনিয়াছড়া এলাকার জেবর মল্লিকের চাষের জমিতে অভিযান চালানো হয়। এসআরবি জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খালেদা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকো সংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ে লুকিয়ে রাখা অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত খালেদা বেগম রামু উপজেলার কচ্ছপিয়া দক্ষিণ মৌলভীরকাটা এলাকার মৃত কাদের হোছন ও খতিজা বেগম দম্পতির মেয়ে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই মাদক কারবারের সাথে গ্রেফতারকৃত নারীর দুই ছেলেসহ বেশ কয়েকজন সহযোগী সরাসরি জড়িত রয়েছে। তারা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত মোবাইল ও গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও যুবসমাজকে রক্ষা করতে এসআরবি-১৫ এর এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×