হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লাল নাকি সবুজ আঙুর, পুষ্টিগুণে কোনটি বেশি উপকারী?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন


আঙুর একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাজারে সাধারণত লাল এবং সবুজ—এই দুই রঙের আঙুর সবচেয়ে বেশি দেখা যায়। উভয়েরই রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা। তবে পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি কার্যকর, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে।

আসুন জেনে নিই লাল ও সবুজ আঙুরের পুষ্টিগত পার্থক্য এবং কোনটি আপনার জন্য বেশি উপকারী।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

১. পুষ্টির তুলনা : মিল ও অমিল

সবুজ এবং লাল—উভয় ধরনের আঙুরই জলীয় অংশ, প্রাকৃতিক শর্করা, ভিটামিন ‘সি’ এবং ভিটামিন ‘কে;’-র চমৎকার উৎস। ক্যালরি ও ফাইবারের দিক থেকেও এই দুই ফলের মধ্যে খুব একটা তফাত নেই। তবে এদের রঙের পার্থক্যের কারণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণে একটি বড় তফাত লক্ষ্য করা যায়।

২. লাল আঙুর কেন বেশি এগিয়ে?

বার্ধক্য রোধ : এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে বার্ধক্য বিরোধী হিসেবে কাজ করে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে।

মস্তিষ্কের স্বাস্থ্য : লাল আঙুরের উপাদানগুলো মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতাকে সুরক্ষা দেয়।

৩. সবুজ আঙুরের গুণাবলি

সবুজ আঙুরও যথেষ্ট পুষ্টিকর। এতে থাকা ফ্ল্যাভোনয়েডস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর বিশেষ কিছু গুণ হলো—

প্রদাহ দূর করা : সবুজ আঙুরে থাকা ‘কোয়ারসেটিন’ শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া এবং অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে।

সামগ্রিকভাবে বলা যায়, হৃদযন্ত্রের সুরক্ষা এবং বার্ধক্য প্রতিরোধের ক্ষেত্রে লাল আঙুর (বা কালো আঙুর) সামান্য বেশি স্বাস্থ্যকর। তবে সবুজ আঙুরও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

পুষ্টিবিদদের মতে, যেকোনো রঙের আঙুরই আপনার খাদ্যতালিকার জন্য দারুণ। গুরুত্বপূর্ণ হলো নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করা। তাই আপনার পছন্দের আঙুরটি বেছে নিন এবং সুস্থ থাকতে নিয়মিত ফল খান।

এনএন


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লাল নাকি সবুজ আঙুর, পুষ্টিগুণে কোনটি বেশি উপকারী?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লাল নাকি সবুজ আঙুর, পুষ্টিগুণে কোনটি বেশি উপকারী?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] আঙুর একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল, যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাজারে সাধারণত লাল এবং সবুজ—এই দুই রঙের আঙুর সবচেয়ে বেশি দেখা যায়। উভয়েরই রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা। তবে পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি কার্যকর, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে।আসুন জেনে নিই লাল ও সবুজ আঙুরের পুষ্টিগত পার্থক্য এবং কোনটি আপনার জন্য বেশি উপকারী।১. পুষ্টির তুলনা : মিল ও অমিলসবুজ এবং লাল—উভয় ধরনের আঙুরই জলীয় অংশ, প্রাকৃতিক শর্করা, ভিটামিন ‘সি’ এবং ভিটামিন ‘কে;’-র চমৎকার উৎস। ক্যালরি ও ফাইবারের দিক থেকেও এই দুই ফলের মধ্যে খুব একটা তফাত নেই। তবে এদের রঙের পার্থক্যের কারণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণে একটি বড় তফাত লক্ষ্য করা যায়।২. লাল আঙুর কেন বেশি এগিয়ে?বার্ধক্য রোধ : এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি রোধ করে বার্ধক্য বিরোধী হিসেবে কাজ করে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে।মস্তিষ্কের স্বাস্থ্য : লাল আঙুরের উপাদানগুলো মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা স্মৃতিশক্তি ও চিন্তা করার ক্ষমতাকে সুরক্ষা দেয়।৩. সবুজ আঙুরের গুণাবলিসবুজ আঙুরও যথেষ্ট পুষ্টিকর। এতে থাকা ফ্ল্যাভোনয়েডস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর বিশেষ কিছু গুণ হলো—প্রদাহ দূর করা : সবুজ আঙুরে থাকা ‘কোয়ারসেটিন’ শরীরের প্রদাহ বা জ্বালাপোড়া এবং অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে।সামগ্রিকভাবে বলা যায়, হৃদযন্ত্রের সুরক্ষা এবং বার্ধক্য প্রতিরোধের ক্ষেত্রে লাল আঙুর (বা কালো আঙুর) সামান্য বেশি স্বাস্থ্যকর। তবে সবুজ আঙুরও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।পুষ্টিবিদদের মতে, যেকোনো রঙের আঙুরই আপনার খাদ্যতালিকার জন্য দারুণ। গুরুত্বপূর্ণ হলো নিয়মিত ফল খাওয়ার অভ্যাস করা। তাই আপনার পছন্দের আঙুরটি বেছে নিন এবং সুস্থ থাকতে নিয়মিত ফল খান।এনএন [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×