হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সঙ্গে এনসিপির সংহতি প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এই সংহতি ও একাত্মতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

চিঠিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ন্যায়বিচার ও নাগরিক অধিকারের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রাজপথে তুলে ধরার এক দৃঢ় প্রতীক।

দুঃখজনক ও গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, তার নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত এই ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যে অগ্রহণযোগ্য বিলম্ব ঘটছে, তা শুধু শহীদ শরীফ ওসমান হাদির পরিবার নয়—সমগ্র জাতির ন্যায়বিচারের প্রত্যাশাকে আঘাত করছে। একটি স্বাধীন দেশে প্রকাশ্য সহিংস হত্যাকাণ্ডের পরও অপরাধীদের ধরতে না পারা এবং বিচার প্রক্রিয়ায় এমন দীর্ঘসূত্রিতা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও গভীর করছে। এর ফলেই জনগণের মধ্যে ক্ষোভ ও অনাস্থা বাড়ছে, যা রাষ্ট্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।

চিঠিতে আরও লেখা হয়, এই বিচার বিলম্ব, আসামি গ্রেপ্তারে ব্যর্থতা এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার প্রতিবাদে শহীদ শরীফ ওসমান হাদিরই প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে যে আন্দোলন গড়ে উঠেছে, তা ন্যায়বিচারপ্রত্যাশী জনগণের স্বতঃস্ফূর্ত ও যৌক্তিক প্রতিবাদ। এনসিপি এই ন্যায়সংগত আন্দোলনের সঙ্গে পূর্ণ সমর্থন, সংহতি ও একাত্মতা প্রকাশ করছে। এরই প্রেক্ষিতে উক্ত প্রতিবাদ ও আন্দোলনে উপস্থিত হন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ আরও অনেকে।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অবিলম্বে ত্বরান্বিত করুন, অপরাধীদের আইনের আওতায় আনুন এবং প্রমাণ করুন যে এই দেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ বিচারহীনতার শিকার হয় না। ন্যায়বিচারের এই সংগ্রামে এনসিপি আজ, আগামীকাল এবং ভবিষ্যতেও রাজপথে ও জনগণের পাশে থাকবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সঙ্গে এনসিপির সংহতি প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের সঙ্গে এনসিপির সংহতি প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সঙ্গে সংহতি ও একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এই সংহতি ও একাত্মতা প্রকাশ করা হয়।চিঠিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ন্যায়বিচার ও নাগরিক অধিকারের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রাজপথে তুলে ধরার এক দৃঢ় প্রতীক।দুঃখজনক ও গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, তার নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত এই ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের পর তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যে অগ্রহণযোগ্য বিলম্ব ঘটছে, তা শুধু শহীদ শরীফ ওসমান হাদির পরিবার নয়—সমগ্র জাতির ন্যায়বিচারের প্রত্যাশাকে আঘাত করছে। একটি স্বাধীন দেশে প্রকাশ্য সহিংস হত্যাকাণ্ডের পরও অপরাধীদের ধরতে না পারা এবং বিচার প্রক্রিয়ায় এমন দীর্ঘসূত্রিতা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও গভীর করছে। এর ফলেই জনগণের মধ্যে ক্ষোভ ও অনাস্থা বাড়ছে, যা রাষ্ট্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।চিঠিতে আরও লেখা হয়, এই বিচার বিলম্ব, আসামি গ্রেপ্তারে ব্যর্থতা এবং দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়ার প্রতিবাদে শহীদ শরীফ ওসমান হাদিরই প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ব্যানারে শাহবাগে যে আন্দোলন গড়ে উঠেছে, তা ন্যায়বিচারপ্রত্যাশী জনগণের স্বতঃস্ফূর্ত ও যৌক্তিক প্রতিবাদ। এনসিপি এই ন্যায়সংগত আন্দোলনের সঙ্গে পূর্ণ সমর্থন, সংহতি ও একাত্মতা প্রকাশ করছে। এরই প্রেক্ষিতে উক্ত প্রতিবাদ ও আন্দোলনে উপস্থিত হন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ আরও অনেকে।আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া অবিলম্বে ত্বরান্বিত করুন, অপরাধীদের আইনের আওতায় আনুন এবং প্রমাণ করুন যে এই দেশে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ বিচারহীনতার শিকার হয় না। ন্যায়বিচারের এই সংগ্রামে এনসিপি আজ, আগামীকাল এবং ভবিষ্যতেও রাজপথে ও জনগণের পাশে থাকবে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×