হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তাইওয়ানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন


তাইপেই, ২৭ ডিসেম্বর – তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে।

আরও পড়ুন

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, হতাহতের খবর নেই

ওই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া দপ্তর বলছে, শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।

তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর তাইওয়ানে শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

তাইওয়ানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তাইওয়ানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] তাইপেই, ২৭ ডিসেম্বর – তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়িলান কাউন্টির উপকূলীয় এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে সাগরে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৭৩ কিলোমিটার ভূগর্ভে সাগরে ওই ভূমিকম্প উৎপত্তি হয়েছে।ওই দ্বীপ ভূখণ্ডের আবহাওয়া দপ্তর বলছে, শনিবার গভীর রাতে ইয়িলান শহরের উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে রাজধানী তাইপের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন।তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।এর আগে, গত ১৮ ডিসেম্বর তাইওয়ানে শক্তিশালী আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তি হয় ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলীয় শহর হুয়ালিয়েন থেকে ১৮ কিলোমিটার দূরে সাগরে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×