কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফের উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালীন মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশ থেকে মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।




মন্তব্য করুন