হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উড়ো চিঠিতে হুমকি: কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী নিরাপত্তাহীনতায়

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাঠানো একটি উড়ো চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাওয়া গেছে, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫।

এতে প্রেরক হিসেবে ‘কথিত ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়।

চিঠিতে লেখা হয়, “জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।”

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতি ‘শরীফ ওসমান হাদীর মতো হবে’ এবং দাবি করা হয় যে তিনি ২৪ ঘণ্টা ‘কিলিং স্কোয়াডের নজরদারিতে’ রয়েছেন।ঘটনার পরপরই বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন।

শাহজাহান চৌধুরী জানান, দলের প্রধান তারেক রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।

এদিকে একই দিন দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি তুলে ধরলে নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উড়ো চিঠিতে হুমকি: কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী নিরাপত্তাহীনতায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উড়ো চিঠিতে হুমকি: কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী নিরাপত্তাহীনতায়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাঠানো একটি উড়ো চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরোও পাওয়া গেছে, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। এতে প্রেরক হিসেবে ‘কথিত ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়। চিঠিতে লেখা হয়, “জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল—আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।” চিঠিতে আরও বলা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতি ‘শরীফ ওসমান হাদীর মতো হবে’ এবং দাবি করা হয় যে তিনি ২৪ ঘণ্টা ‘কিলিং স্কোয়াডের নজরদারিতে’ রয়েছেন।ঘটনার পরপরই বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন। শাহজাহান চৌধুরী জানান, দলের প্রধান তারেক রহমান সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।। এদিকে একই দিন দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি তুলে ধরলে নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×