হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ দল না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কি সৈকত?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না। নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। একই বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতও আম্পায়ার হিসেবে থাকার কথা। এখন প্রশ্ন উঠেছে, যেখানে বাংলাদেশ দল যাবে না, সেখানে আম্পায়ার সৈকত কি যেতে পারবেন?

সৈকত আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ আম্পায়ার। তার যাত্রা পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এছাড়া ব্যক্তিগতভাবে নিজেও সিদ্ধান্ত নিতে পারেন সৈকত। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় এই বিষয়ে বিসিবির কোনো হস্তক্ষেপ নেই।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে সৈকত নিশ্চিতভাবেই বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যাবেন কি না, সেটা তার নিজের ও আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিসিবি সরাসরি তাকে ভারতে না যাওয়ার পরামর্শ দিতে পারবে না। তবে ভিসার জটিলতার কারণে তার যাওয়াটা কঠিন হতে পারে বলে বিসিবি মনে করছে। যদি কোনোভাবে সৈকত সহজে ভিসা পান, তখনও নিরাপত্তার কারণে তাকে ভারতে না যাওয়ার ভিন্ন কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সৈকতের বাইরে আরেকজন বাংলাদেশি আম্পায়ারেরও এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা ছিল। তবে বিসিবি ভারতের মাটিতে ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত না নেওয়ায় সেই আম্পায়ারকেও পাঠানো হবে না। খেলা যদি শ্রীলঙ্কায় চলে, তবে তাকে পাঠানো হতে পারে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ দল না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কি সৈকত?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ দল না গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কি সৈকত?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – বাংলাদেশ ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না। নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। একই বিশ্বকাপে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকতও আম্পায়ার হিসেবে থাকার কথা। এখন প্রশ্ন উঠেছে, যেখানে বাংলাদেশ দল যাবে না, সেখানে আম্পায়ার সৈকত কি যেতে পারবেন?সৈকত আইসিসির সঙ্গে চুক্তিবদ্ধ আম্পায়ার। তার যাত্রা পুরোপুরি আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এছাড়া ব্যক্তিগতভাবে নিজেও সিদ্ধান্ত নিতে পারেন সৈকত। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় এই বিষয়ে বিসিবির কোনো হস্তক্ষেপ নেই।আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার হিসেবে সৈকত নিশ্চিতভাবেই বিশ্বকাপে আম্পায়ারিং করবেন। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যাবেন কি না, সেটা তার নিজের ও আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করবে। বিসিবি সরাসরি তাকে ভারতে না যাওয়ার পরামর্শ দিতে পারবে না। তবে ভিসার জটিলতার কারণে তার যাওয়াটা কঠিন হতে পারে বলে বিসিবি মনে করছে। যদি কোনোভাবে সৈকত সহজে ভিসা পান, তখনও নিরাপত্তার কারণে তাকে ভারতে না যাওয়ার ভিন্ন কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে।সৈকতের বাইরে আরেকজন বাংলাদেশি আম্পায়ারেরও এবারের বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা ছিল। তবে বিসিবি ভারতের মাটিতে ক্রিকেটার পাঠানোর সিদ্ধান্ত না নেওয়ায় সেই আম্পায়ারকেও পাঠানো হবে না। খেলা যদি শ্রীলঙ্কায় চলে, তবে তাকে পাঠানো হতে পারে।এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×