হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন


তেল আবিব, ০৫ জানুয়ারি – ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছে তেল আবিব। একই সঙ্গে ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতির কথাও বলা হয়েছে। ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানা গেছে।

চ্যানেল ১২ সোমবার এক প্রতিবেদনে জানায়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির বাহিনীর জন্য চার বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। ওই পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

প্রস্তুতির অংশ হিসেবে স্যাটেলাইটে হামলা চালানো এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরানে অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, সেখান থেকে জনগণের দৃষ্টি সরাতে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনায় নিয়ে ইসরায়েল সরকার দাপ্তরিকভাবে ইরানের চলমান বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ইরানের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। একই সঙ্গে মোসাদ দাবি করেছে, ইরানে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল।

এর মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি কঠোর আচরণ করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাবে। তিনি আরও দাবি করেন, এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিল ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ০৫ জানুয়ারি – ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-কে নির্দেশ দিয়েছে তেল আবিব। একই সঙ্গে ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সঙ্গে একযোগে যুদ্ধের প্রস্তুতির কথাও বলা হয়েছে। ইসরায়েলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানা গেছে।চ্যানেল ১২ সোমবার এক প্রতিবেদনে জানায়, আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া’য়াল জামির বাহিনীর জন্য চার বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। ওই পরিকল্পনার অংশ হিসেবেই এই যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।প্রস্তুতির অংশ হিসেবে স্যাটেলাইটে হামলা চালানো এবং মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত করার মতো বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান, লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরের মধ্যে ইরানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, ইরানে অতিমাত্রায় মূল্যস্ফীতি, বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, সেখান থেকে জনগণের দৃষ্টি সরাতে ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনায় নিয়ে ইসরায়েল সরকার দাপ্তরিকভাবে ইরানের চলমান বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ইরানের বিক্ষোভকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। একই সঙ্গে মোসাদ দাবি করেছে, ইরানে বিক্ষোভ সংগঠিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল।এর মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানকে হুমকি দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের প্রতি কঠোর আচরণ করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাবে। তিনি আরও দাবি করেন, এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×