হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন


কারাকাস, ০৬ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী (ফার্স্ট লেডি) সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর সোমবার (৫ জানুয়ারি) তাদের আদালতে হাজির করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, ‘আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনোটি সত্য নয়।’ একইভাবে সিলিয়া ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনিও সম্পূর্ণ নির্দোষ।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে অবহিত করলে দুজনই কনস্যুলার সাক্ষাতের আবেদন করেন। আপাতত তাদের কেউই জামিনের আবেদন করেননি।

মাদুরোর বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে কয়েক দশক ধরে চলমান একটি কথিত মাদক-সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়া, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো সশস্ত্র গোষ্ঠী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বড় পরিসরে মাদক পাচারে সহায়তা করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতভর পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর এসব অভিযোগ প্রকাশ করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।

বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন। এদিকে সিলিয়া ফ্লোরেসের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন হিউস্টনভিত্তিক আইনজীবী ও সাবেক মার্কিন বিচার বিভাগীয় কৌঁসুলি মার্ক ডনেলি।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যা বললেন মাদুরো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ০৬ জানুয়ারি – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী (ফার্স্ট লেডি) সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর সোমবার (৫ জানুয়ারি) তাদের আদালতে হাজির করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের আনা একাধিক অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরো নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন।বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে মার্কিন বিচারক অ্যালভিন হেলারস্টাইনের আদালতে হাজির হয়ে মাদুরো বলেন, ‘আমি নির্দোষ। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনোটি সত্য নয়।’ একইভাবে সিলিয়া ফ্লোরেসও আদালতকে জানিয়েছেন, তিনিও সম্পূর্ণ নির্দোষ।বিচারক হেলারস্টাইন তাদের কনস্যুলার সহায়তা পাওয়ার অধিকার সম্পর্কে অবহিত করলে দুজনই কনস্যুলার সাক্ষাতের আবেদন করেন। আপাতত তাদের কেউই জামিনের আবেদন করেননি।মাদুরোর বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে কয়েক দশক ধরে চলমান একটি কথিত মাদক-সন্ত্রাসী ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়া, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, মাদুরো সশস্ত্র গোষ্ঠী ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে বড় পরিসরে মাদক পাচারে সহায়তা করেছেন।শনিবার (৩ জানুয়ারি) রাতভর পরিচালিত এক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নেওয়ার পর এসব অভিযোগ প্রকাশ করা হয়। বর্তমানে তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ মার্চ নির্ধারণ করেছেন। এদিকে সিলিয়া ফ্লোরেসের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন হিউস্টনভিত্তিক আইনজীবী ও সাবেক মার্কিন বিচার বিভাগীয় কৌঁসুলি মার্ক ডনেলি।এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×