হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইপিএল ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তই সঠিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক একটি ইস্যুতে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। ধর্মীয় বিদ্বেষের কারণে আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে, এটি একটি যথার্থ সিদ্ধান্ত।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় টি-টোয়েন্টি থেকে বাদ ইশান কিষাণ: চোটের কারণে অনিশ্চয়তা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে খালেদ মাসুদ বলেন, ‘এটা একদম সঠিক সিদ্ধান্ত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা অনুভব করি, খেলোয়াড়কে যদি নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

পাইলটের মতে, মোস্তাফিজকে যে কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘যে ইস্যুতে মোস্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে, সেটা বোঝার মতো না। পারফরম্যান্সের কারণে হলে কথা ছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। শেষ পর্যন্ত আমাদের নিজেদের স্বার্থটাই দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব খেলাই ভালোবাসি। কিন্তু আমাদের একজন নাগরিককে যখন অসম্মান করা হয়, তখন আমার মনে হয় ওই খেলা এড়িয়ে যাওয়াই উচিত। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে আইপিএল তেমন পছন্দও করি না।’

ইতোমধ্যে সরকারের পক্ষ থেকেও আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে এবারই প্রথমবারের মতো আইপিএল বর্জন করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

খালেদ মাসুদ বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলব আইসিসির অধীনেই, তাই চিঠি আইসিসিকেই দিতে হয়। আইসিসি কতটা ন্যায্য বা অন্যায্য আচরণ করবে, সেটা আমরা সবাই জানি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব সেখানে স্পষ্ট। অনেক ক্ষেত্রেই ন্যায্য বিচার পাওয়া যায় না—একজন খেলোয়াড় হিসেবে আমি সেটা বহুবার অনুভব করেছি। সে অবস্থায় বাংলাদেশের উচিত নিজের অবস্থানে দৃঢ় থাকা। প্রতিপক্ষ বা আইসিসি কী করছে, সেটার চেয়ে আমাদের কী করা উচিত, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়াই বেশি জরুরি।’

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

আইপিএল ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তই সঠিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইপিএল ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তই সঠিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – মোস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক একটি ইস্যুতে সরগরম দেশের ক্রীড়াঙ্গন। ধর্মীয় বিদ্বেষের কারণে আইপিএল থেকে কাটার মাস্টারকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।এই ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের মতে, এটি একটি যথার্থ সিদ্ধান্ত।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ প্রসঙ্গে খালেদ মাসুদ বলেন, ‘এটা একদম সঠিক সিদ্ধান্ত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা অনুভব করি, খেলোয়াড়কে যদি নিরাপত্তা দেওয়া না যায়, তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’পাইলটের মতে, মোস্তাফিজকে যে কারণে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘যে ইস্যুতে মোস্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে, সেটা বোঝার মতো না। পারফরম্যান্সের কারণে হলে কথা ছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমাদের সবাইকে স্পর্শ করেছে। শেষ পর্যন্ত আমাদের নিজেদের স্বার্থটাই দেখতে হবে। যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নেই, সেই খেলা দেখানোরও দরকার নেই। আমরা ক্রিকেট ভালোবাসি, সব খেলাই ভালোবাসি। কিন্তু আমাদের একজন নাগরিককে যখন অসম্মান করা হয়, তখন আমার মনে হয় ওই খেলা এড়িয়ে যাওয়াই উচিত। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে আইপিএল তেমন পছন্দও করি না।’ইতোমধ্যে সরকারের পক্ষ থেকেও আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে এবারই প্রথমবারের মতো আইপিএল বর্জন করতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।খালেদ মাসুদ বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলব আইসিসির অধীনেই, তাই চিঠি আইসিসিকেই দিতে হয়। আইসিসি কতটা ন্যায্য বা অন্যায্য আচরণ করবে, সেটা আমরা সবাই জানি। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব সেখানে স্পষ্ট। অনেক ক্ষেত্রেই ন্যায্য বিচার পাওয়া যায় না—একজন খেলোয়াড় হিসেবে আমি সেটা বহুবার অনুভব করেছি। সে অবস্থায় বাংলাদেশের উচিত নিজের অবস্থানে দৃঢ় থাকা। প্রতিপক্ষ বা আইসিসি কী করছে, সেটার চেয়ে আমাদের কী করা উচিত, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়াই বেশি জরুরি।’এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×