কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য। আদালতের নির্দেশে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা।
ধ্বংসকৃত ইয়াবার সংখ্যা মোট ১৮ লক্ষ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৫৪ কোটি ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ আদালতের তত্ত্বাবধানে এই মাদক ধ্বংস কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে বিভিন্ন সময় মাদকবিরোধী অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এসব ইয়াবা উদ্ধার করে এবং আদালতে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছিল।
আদালতের চূড়ান্ত আদেশের পর পরিবেশবান্ধব ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে ইয়াবাগুলো ধ্বংস করা হয়।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
এ সময় বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ধ্বংস কার্যক্রমের মাধ্যমে সমাজ থেকে মাদকের ভয়াল থাবা রুখতে আরও এক ধাপ এগিয়ে গেল কক্সবাজার।
মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন উপস্থিত কর্মকর্তারা।




মন্তব্য করুন