হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএসসহ শীর্ষ পদে জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ কে পরাজিত করে স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্র করে নির্বাচন কমিশনাররা চূড়ান্ত ফল ঘোষণা করেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে রিয়াজুল ইসলামের বিজয় ব্যবধান ৮৭৬ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় শিবির সমর্থিত প্যানেল। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পান ২ হাজার ২০৩ ভোট। ফলে ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আরিফ।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা বিজয়ী হন। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। এখানে মাসুদ রানা জয়ী হয়েছেন ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএসসহ শীর্ষ পদে জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএসসহ শীর্ষ পদে জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’। দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে তারা প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ কে পরাজিত করে স্পষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করে।বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্র করে নির্বাচন কমিশনাররা চূড়ান্ত ফল ঘোষণা করেন।ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে রিয়াজুল ইসলামের বিজয় ব্যবধান ৮৭৬ ভোট।সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পায় শিবির সমর্থিত প্যানেল। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পান ২ হাজার ২০৩ ভোট। ফলে ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন আরিফ।সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা বিজয়ী হন। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। এখানে মাসুদ রানা জয়ী হয়েছেন ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে।এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×