হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ সরকার। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটি ডেপুটি হাইকমিশন থেকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তা কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় নাগরিকদের জন্য শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা দেওয়া হবে; পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা আপাতত ইস্যু করা হবে না।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এর জেরে ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।

পরবর্তীতে ভিসা সেন্টারগুলো আংশিকভাবে চালু করা হলেও মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্য ভিসা ইস্যু বন্ধ রাখে ভারতীয় কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশও ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করলো বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করেছে বাংলাদেশ সরকার। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পর্যটক ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটি ডেপুটি হাইকমিশন থেকেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তা কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় নাগরিকদের জন্য শুধু ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা দেওয়া হবে; পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা আপাতত ইস্যু করা হবে না।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি এবং বাংলাদেশ–ভারত সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ দেখা যায়। এর জেরে ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়।পরবর্তীতে ভিসা সেন্টারগুলো আংশিকভাবে চালু করা হলেও মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্য ভিসা ইস্যু বন্ধ রাখে ভারতীয় কর্তৃপক্ষ। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটেই বাংলাদেশও ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×