হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কাঁচাবাজারে সবজির দাম কমলেও চাপ বেড়েছে চাল-ডালে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে, এতে স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। অধিকাংশ শীতকালীন সবজি এখন কেজিতে ৪০–৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে চাল ও ডালের বাজারে—সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুলা কেজি ২৫–৩০ টাকা, শালগম ৩০–৪০ টাকা এবং গোল ও লম্বা বেগুন ৩০–৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টি কুমড়া কেজি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০–৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। দেশি গাজর ৪০ টাকা কেজি, কাঁচকলার হালি ৪০ টাকা এবং ছোট লাউ ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুঁটির দাম কমে কেজি ১০০ টাকায় নেমেছে। তবে পাকা টমেটো ও কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি—কেজিতে যথাক্রমে ৯০–১০০ টাকা ও ১০০–১২০ টাকা।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অন্যদিকে, চাল ও ডালের দামে ঊর্ধ্বগতি। দেশি (ছোট দানা) মসুর ডালের দাম সপ্তাহে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৩–৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল এখন কেজিতে ৭০ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি নাজিরশাইল ৭২–৮৫ টাকা এবং আমদানি করা নাজিরশাইল ৭৫–৭৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, নতুন আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার সময় সাধারণত পুরোনো চালের দাম সামান্য বাড়ে। তবে এবার নতুন চাল পুরোপুরি বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩–৪ টাকা বেড়েছে, যা নতুন চাল এলে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কাঁচাবাজারে সবজির দাম কমলেও চাপ বেড়েছে চাল-ডালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কাঁচাবাজারে সবজির দাম কমলেও চাপ বেড়েছে চাল-ডালে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – রাজধানীর কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে, এতে স্বস্তি পাচ্ছেন ভোক্তারা। অধিকাংশ শীতকালীন সবজি এখন কেজিতে ৪০–৫০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে চাল ও ডালের বাজারে—সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম বেড়েছে।শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মুলা কেজি ২৫–৩০ টাকা, শালগম ৩০–৪০ টাকা এবং গোল ও লম্বা বেগুন ৩০–৪০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ও মিষ্টি কুমড়া কেজি ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০–৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। দেশি গাজর ৪০ টাকা কেজি, কাঁচকলার হালি ৪০ টাকা এবং ছোট লাউ ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। মটরশুঁটির দাম কমে কেজি ১০০ টাকায় নেমেছে। তবে পাকা টমেটো ও কাঁচা মরিচের দাম তুলনামূলক বেশি—কেজিতে যথাক্রমে ৯০–১০০ টাকা ও ১০০–১২০ টাকা।অন্যদিকে, চাল ও ডালের দামে ঊর্ধ্বগতি। দেশি (ছোট দানা) মসুর ডালের দাম সপ্তাহে কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৩–৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল এখন কেজিতে ৭০ থেকে ৮৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি নাজিরশাইল ৭২–৮৫ টাকা এবং আমদানি করা নাজিরশাইল ৭৫–৭৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।খুচরা বিক্রেতারা জানান, নতুন আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার সময় সাধারণত পুরোনো চালের দাম সামান্য বাড়ে। তবে এবার নতুন চাল পুরোপুরি বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩–৪ টাকা বেড়েছে, যা নতুন চাল এলে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×