হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ইসলামাবাদসহ সারা দেশে কম্পন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন


ইসলামাবাদ, ০৯ জানুয়ারি – পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত ২টার দিকে ভূমিকম্পটি ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি)। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে। এপিসেন্টার ও পার্শ্ববর্তী অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।

আরও পড়ুন

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

এনএসএমসি জানায়, ভূমিকম্পের পর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত দেশের কোনো স্থান থেকে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ২১ অক্টোবর পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু-কাশ্মির এলাকায় কাঁপন সৃষ্টি করেছিল। এছাড়া ওই ভূমিকম্পের মাত্র চার দিন আগে দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ইসলামাবাদসহ সারা দেশে কম্পন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, ইসলামাবাদসহ সারা দেশে কম্পন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৯ জানুয়ারি – পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাত ২টার দিকে ভূমিকম্পটি ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি)। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী এলাকায়, ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে। এপিসেন্টার ও পার্শ্ববর্তী অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।এনএসএমসি জানায়, ভূমিকম্পের পর ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সোয়াত, শাংলা, বুনেরসহ বিভিন্ন শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত দেশের কোনো স্থান থেকে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এর আগে গত বছরের ২১ অক্টোবর পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া ও আজাদ জম্মু-কাশ্মির এলাকায় কাঁপন সৃষ্টি করেছিল। এছাড়া ওই ভূমিকম্পের মাত্র চার দিন আগে দেশটিতে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশে।এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×