হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ মমতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন


কলকাতা, ০৯ জানুয়ারি – আইপ্যাকের বিরুদ্ধে ইডি তল্লাশির প্রতিবাদে আয়োজিত এক সভা থেকে আবারও SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশকুমার’ বলে কটাক্ষ করেন।

সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন প্রজন্মের ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছেন।”

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা স্বজনপ্রীতির অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নিজের মেয়ে-জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ। এত মানুষের নাম কেটে দিয়ে তারপর তুমি কোথায় থাকবে বাবা? যেখানেই থাকো, তোমায় ফুঁড়ে বের করব।”

তিনি আরও বলেন, “ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে, তাহলে আমি বলব না কেন? উনি কি ম্যাজিশিয়ান? নাগরিকদের অধিকার কাড়লে আমরাও তাদের অধিকার কাড়ব।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কীভাবে করতে হয়, আমাদের সাংসদরা তা করে দেখিয়েছেন।”

মমতার অভিযোগ, বাদ পড়া ভোটারদের মধ্যে ৫৪ লাখের অধিক নাম রয়েছে, যার বড় অংশই নারী ভোটার। তিনি বলেন, “সব দোষ চাপানো হচ্ছে ইআরও-দের ঘাড়ে। অথচ ইআরও-রাই জানেন না কী হচ্ছে। এটা কত বড় অন্যায়।” সভায় উপস্থিত অভিনেতা দেবকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই যে দেব বসে আছে— ওঠো ওঠো, কত বছর ধরে বাংলায় সিনেমা করছে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ মমতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ মমতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৯ জানুয়ারি – আইপ্যাকের বিরুদ্ধে ইডি তল্লাশির প্রতিবাদে আয়োজিত এক সভা থেকে আবারও SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ইস্যুতে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশকুমার’ বলে কটাক্ষ করেন।সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন প্রজন্মের ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। ভ্যানিশবাবু দেড় কোটি ভোট কাটার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছেন।”জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা স্বজনপ্রীতির অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নিজের মেয়ে-জামাইকে ডিএম বানিয়েছেন। নির্লজ্জ। এত মানুষের নাম কেটে দিয়ে তারপর তুমি কোথায় থাকবে বাবা? যেখানেই থাকো, তোমায় ফুঁড়ে বের করব।”তিনি আরও বলেন, “ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে, তাহলে আমি বলব না কেন? উনি কি ম্যাজিশিয়ান? নাগরিকদের অধিকার কাড়লে আমরাও তাদের অধিকার কাড়ব।” একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কীভাবে করতে হয়, আমাদের সাংসদরা তা করে দেখিয়েছেন।”মমতার অভিযোগ, বাদ পড়া ভোটারদের মধ্যে ৫৪ লাখের অধিক নাম রয়েছে, যার বড় অংশই নারী ভোটার। তিনি বলেন, “সব দোষ চাপানো হচ্ছে ইআরও-দের ঘাড়ে। অথচ ইআরও-রাই জানেন না কী হচ্ছে। এটা কত বড় অন্যায়।” সভায় উপস্থিত অভিনেতা দেবকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই যে দেব বসে আছে— ওঠো ওঠো, কত বছর ধরে বাংলায় সিনেমা করছে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×