হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মতপার্থক্য থাকলেও আলোচনা দরকার, যেন মতবিরোধে না গড়ায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০০ অপরাহ্ন


ঢাকা, ১০ জানুয়ারি – রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের পর্যায়ে না যায়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের হলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তারেক রহমান বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনো আছে। কিন্তু আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে।”

দেশের বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্ম দিকনির্দেশনা ও আশার সন্ধান করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই রাজনীতিবিদদের কাছ থেকে একটি স্পষ্ট গাইডেন্স প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, “রাজনীতি যারা করেন, তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, যদি রাজনীতিবিদরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল হাসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মতপার্থক্য থাকলেও আলোচনা দরকার, যেন মতবিরোধে না গড়ায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মতপার্থক্য থাকলেও আলোচনা দরকার, যেন মতবিরোধে না গড়ায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জানুয়ারি – রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, মতপার্থক্য যেন কখনোই মতবিরোধ বা সংঘাতের পর্যায়ে না যায়।শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের হলরুমে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, “আমাদের সমস্যা ছিল, এখনো আছে। কিন্তু আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। প্রতিহিংসা ও প্রতিশোধের পরিণতি কী হতে পারে, তা দেশের মানুষ ৫ আগস্ট প্রত্যক্ষ করেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনতে হবে।”দেশের বিভিন্ন স্থানে সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্ম দিকনির্দেশনা ও আশার সন্ধান করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই রাজনীতিবিদদের কাছ থেকে একটি স্পষ্ট গাইডেন্স প্রত্যাশা করে।তিনি আরও বলেন, “রাজনীতি যারা করেন, তাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, যদি রাজনীতিবিদরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তরিকভাবে কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।”মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল হাসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ আরও অনেকে।এনএন/ ১০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×