হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশিদের বি১ ভিসা বন্ড শিথিলের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন


ঢাকা, ১০ জানুয়ারি – বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের বি–১ ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান কঠোর শর্ত শিথিল করার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আশাবাদী বার্তা দেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার।

বৈঠকে অ্যালিসন হুকার বলেন, ভবিষ্যতে বাংলাদেশি পর্যটক ও ভিসাধারীদের অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের হার কমে এলে ভিসা বন্ডের শর্তগুলো ইতিবাচকভাবে পুনর্বিবেচনা করা হবে।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে সম্প্রতি প্রবর্তিত ভিসা বন্ডের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বল্পমেয়াদি সফরে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা তুলে ধরেন। তিনি বিশেষ করে স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে বি–১ ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

এর জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে ঢাকা যে সহযোগিতা করছে, তা যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। এই সহযোগিতামূলক ধারা অব্যাহত থাকলে ভিসা বন্ডের শর্ত শিথিল করার পথ আরও সুগম হবে বলে তিনি মন্তব্য করেন।

ভিসা ইস্যুর পাশাপাশি বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন অ্যালিসন হুকার। তিনি বলেন, ওয়াশিংটন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বাংলাদেশিদের বি১ ভিসা বন্ড শিথিলের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশিদের বি১ ভিসা বন্ড শিথিলের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ জানুয়ারি – বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের বি–১ ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান কঠোর শর্ত শিথিল করার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আশাবাদী বার্তা দেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার।বৈঠকে অ্যালিসন হুকার বলেন, ভবিষ্যতে বাংলাদেশি পর্যটক ও ভিসাধারীদের অতিরিক্ত সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের হার কমে এলে ভিসা বন্ডের শর্তগুলো ইতিবাচকভাবে পুনর্বিবেচনা করা হবে।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বৈঠকে সম্প্রতি প্রবর্তিত ভিসা বন্ডের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বল্পমেয়াদি সফরে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা তুলে ধরেন। তিনি বিশেষ করে স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে বি–১ ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।এর জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে ঢাকা যে সহযোগিতা করছে, তা যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে। এই সহযোগিতামূলক ধারা অব্যাহত থাকলে ভিসা বন্ডের শর্ত শিথিল করার পথ আরও সুগম হবে বলে তিনি মন্তব্য করেন।ভিসা ইস্যুর পাশাপাশি বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন অ্যালিসন হুকার। তিনি বলেন, ওয়াশিংটন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।এনএন/ ১০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×