হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় চারটি অবৈধ স’মিল উচ্ছেদ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১১:৪৬ অপরাহ্ন

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালীতে অভিযান চালিয়ে ৪টি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) দুপুর ২টা থেকে থাইংখালী ঘোনারপাড়ায় শুরু হয় এ অভিযান। দীর্ঘ সাড়ে তিন ঘন্টার অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে উঠা চারটি অবৈধ স’মিল। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”পালংখালীর ৪নং ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকার মৃত নুর আহমদের ছেলে ছাবের আহমদ,গজুঘোনা এলাকার নুর আলমের ছেলে শফিক,বজলের ছেলে নাছির উদ্দিন,রহমতের বিলের রসুর ছেলে আক্তার,ঘোনার পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল বশর দীর্ঘদিন যাবত অবৈধভাবে স’মিল স্থাপন করে কাঠ চিরাই করে আসছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।”

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারদের সহযোগিতায় থাইংখালীতে অবৈধভাবে গড়ে উঠা চারটি স’মিল উচ্ছেদ করা হয়। এসময় কাঠ চিরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়।”

আরও পড়ুন

গ্রাম পুলিশের বেতন ও অবসরকালীন ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধভাবে গড়ে উঠা স’মিল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে উখিয়া বনবিভাগ সূত্রে জানা যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় চারটি অবৈধ স’মিল উচ্ছেদ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় চারটি অবৈধ স’মিল উচ্ছেদ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০২২, ১১:৪৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালীতে অভিযান চালিয়ে ৪টি অবৈধ স'মিল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(১৮ আগস্ট) দুপুর ২টা থেকে থাইংখালী ঘোনারপাড়ায় শুরু হয় এ অভিযান। দীর্ঘ সাড়ে তিন ঘন্টার অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে উঠা চারটি অবৈধ স'মিল। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,"পালংখালীর ৪নং ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকার মৃত নুর আহমদের ছেলে ছাবের আহমদ,গজুঘোনা এলাকার নুর আলমের ছেলে শফিক,বজলের ছেলে নাছির উদ্দিন,রহমতের বিলের রসুর ছেলে আক্তার,ঘোনার পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল বশর দীর্ঘদিন যাবত অবৈধভাবে স'মিল স্থাপন করে কাঠ চিরাই করে আসছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।" উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,"গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারদের সহযোগিতায় থাইংখালীতে অবৈধভাবে গড়ে উঠা চারটি স'মিল উচ্ছেদ করা হয়। এসময় কাঠ চিরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়।" অবৈধভাবে গড়ে উঠা স'মিল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে উখিয়া বনবিভাগ সূত্রে জানা যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×