হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, ‘সর্বোচ্চ সতর্ক’ ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন


তেল আবিব, ১১ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সামরিক বা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার ইরানের শাসকদের সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করলে এর পরিণতি ভোগ করতে হবে। গত শনিবার তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহান্তে দেশটির নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে ‘সর্বোচ্চ সতর্কতা’ বলতে ঠিক কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাত হয়। সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ওই সংঘাতের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

এই পরিস্থিতিতে গত শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, ‘সর্বোচ্চ সতর্ক’ ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র, ‘সর্বোচ্চ সতর্ক’ ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] তেল আবিব, ১১ জানুয়ারি – ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সামরিক বা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারে—এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাধিকবার ইরানের শাসকদের সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ করলে এর পরিণতি ভোগ করতে হবে। গত শনিবার তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র ‘সহায়তা করতে প্রস্তুত’ রয়েছে।ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহান্তে দেশটির নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে ‘সর্বোচ্চ সতর্কতা’ বলতে ঠিক কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের তীব্র সংঘাত হয়। সে সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। ওই সংঘাতের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।এই পরিস্থিতিতে গত শনিবার এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×