হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন পেলেন নিষিদ্ধ আ. লীগ নেতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন


ঢাকা, ১১ জানুয়ারি – জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো এক আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হুমায়ুন কবির পাটোয়ারী—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।

রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শর্তসাপেক্ষে এ জামিন আদেশ দেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

জামিন আবেদনে আসামিপক্ষ জানায়, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত। তার আইনজীবী বলেন, ‘এই রোগে আমার মক্কেলের দুই ভাই মারা গেছেন।’ এ বিষয়ে প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দেওয়ায় জামিনের বিরোধিতা করা যাচ্ছে না। তবে তিনি শর্ত আরোপের আবেদন জানান, যাতে আসামি অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল কয়েকটি শর্তে জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে— নির্দিষ্ট বাসার ঠিকানা প্রদান, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন না করা, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য না দেওয়া, মামলার সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত না করা

শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন পেলেন নিষিদ্ধ আ. লীগ নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই–আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন পেলেন নিষিদ্ধ আ. লীগ নেতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ জানুয়ারি – জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো এক আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হুমায়ুন কবির পাটোয়ারী—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা।রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শর্তসাপেক্ষে এ জামিন আদেশ দেন।জামিন আবেদনে আসামিপক্ষ জানায়, হুমায়ুন কবির লিভার সিরোসিসে আক্রান্ত। তার আইনজীবী বলেন, ‘এই রোগে আমার মক্কেলের দুই ভাই মারা গেছেন।’ এ বিষয়ে প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গুরুতর অসুস্থতার হাসপাতালের প্রতিবেদন জমা দেওয়ায় জামিনের বিরোধিতা করা যাচ্ছে না। তবে তিনি শর্ত আরোপের আবেদন জানান, যাতে আসামি অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন।উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল কয়েকটি শর্তে জামিন মঞ্জুর করেন। শর্তগুলোর মধ্যে রয়েছে— নির্দিষ্ট বাসার ঠিকানা প্রদান, তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন না করা, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য না দেওয়া, মামলার সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত না করাশর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।এনএন/ ১১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×