হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দ্রুততম ২৮ হাজার রানে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১২ জানুয়ারি – রেকর্ড গড়াই যেন বিরাট কোহলির নিত্যদিনের সঙ্গী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ৯৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গড়লেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড।

ভাদোদরায় অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। মাত্র ৬২৪ ইনিংসেই এই কীর্তি গড়ে তিনি ভেঙে দেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।

আরও পড়ুন

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

এর আগে শচিন টেন্ডুলকারের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ৬৪৪ ইনিংস, আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার প্রয়োজন হয়েছিল ৬৬৬ ইনিংস। অর্থাৎ শচিনের চেয়ে ২০ ইনিংস এবং সাঙ্গাকারার চেয়ে ৪২ ইনিংস কম খেলেই এই অর্জনে পৌঁছান কোহলি।

৯৩ রানের ইনিংস খেলার পথে কোহলি ছাড়িয়ে যান সাঙ্গাকারার ২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রানের রেকর্ডও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে কোহলির সামনে এখন কেবল শচিন টেন্ডুলকারই রয়েছেন।

ম্যাচের আগে ২৮ হাজার রানে পৌঁছাতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। ইনিংসের ১২তম ওভারে একটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি পূর্ণ করেন ২৮ হাজার রান। এরপর ১৮তম ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলের বল থেকে এক রান নিয়ে ছাড়িয়ে যান সাঙ্গাকারার মোট রানসংখ্যা।

শচিন টেন্ডুলকার – ৬৪৪ ইনিংস

কুমার সাঙ্গাকারা – ৬৬৬ ইনিংস

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দ্রুততম ২৮ হাজার রানে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দ্রুততম ২৮ হাজার রানে শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১২ জানুয়ারি – রেকর্ড গড়াই যেন বিরাট কোহলির নিত্যদিনের সঙ্গী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ৯৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গড়লেন আরেকটি ঐতিহাসিক রেকর্ড।ভাদোদরায় অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট করতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। মাত্র ৬২৪ ইনিংসেই এই কীর্তি গড়ে তিনি ভেঙে দেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।এর আগে শচিন টেন্ডুলকারের এই মাইলফলকে পৌঁছাতে লেগেছিল ৬৪৪ ইনিংস, আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার প্রয়োজন হয়েছিল ৬৬৬ ইনিংস। অর্থাৎ শচিনের চেয়ে ২০ ইনিংস এবং সাঙ্গাকারার চেয়ে ৪২ ইনিংস কম খেলেই এই অর্জনে পৌঁছান কোহলি।৯৩ রানের ইনিংস খেলার পথে কোহলি ছাড়িয়ে যান সাঙ্গাকারার ২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রানের রেকর্ডও। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে কোহলির সামনে এখন কেবল শচিন টেন্ডুলকারই রয়েছেন।ম্যাচের আগে ২৮ হাজার রানে পৌঁছাতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৫ রান। ইনিংসের ১২তম ওভারে একটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি পূর্ণ করেন ২৮ হাজার রান। এরপর ১৮তম ওভারের শেষ বলে মাইকেল ব্রেসওয়েলের বল থেকে এক রান নিয়ে ছাড়িয়ে যান সাঙ্গাকারার মোট রানসংখ্যা।শচিন টেন্ডুলকার – ৬৪৪ ইনিংসকুমার সাঙ্গাকারা – ৬৬৬ ইনিংসএনএন/ ১২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×