হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোসাব্বির হত্যা মামলায় ৪ আসামি ৭ দিনের রিমান্ডে, একজনের স্বীকারোক্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন


ঢাকা, ১২ জানুয়ারি – রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার চার আসামির সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার আরেক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এসব আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

আদালত সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. জিন্নাত (২৪), মো. বিল্লাল (২৯), মো. আব্দুল কাদির (২৮) এবং মো. রিয়াজ (৩১)।

পুলিশের আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। গত ৭ জানুয়ারি রাতে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গুলি করে আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তদন্তে জানা গেছে, আসামিরা প্রথমে আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে মোসাব্বিরকে গুলি করেন। পরে পান্থপথ এলাকায় আবার পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোসাব্বিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মামলার আরেক আবেদনে পুলিশ গ্রেপ্তার আসামি মো. জিন্নাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করার আবেদন জানায়। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় জিন্নাতের দায়িত্ব ছিল মূল শুটারকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া। তিনি নিজেও দুই রাউন্ড গুলি ছোড়েন, যার একটি ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যক্তির শরীরে লাগে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জিন্নাত স্বেচ্ছায় ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়ে আদালতে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে আদালত তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন মঞ্জুর করেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোসাব্বির হত্যা মামলায় ৪ আসামি ৭ দিনের রিমান্ডে, একজনের স্বীকারোক্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোসাব্বির হত্যা মামলায় ৪ আসামি ৭ দিনের রিমান্ডে, একজনের স্বীকারোক্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জানুয়ারি – রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার চার আসামির সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার আরেক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এসব আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।আদালত সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. জিন্নাত (২৪), মো. বিল্লাল (২৯), মো. আব্দুল কাদির (২৮) এবং মো. রিয়াজ (৩১)।পুলিশের আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। গত ৭ জানুয়ারি রাতে তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় পূর্বপরিকল্পিতভাবে গুলি করে আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়। এ ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তদন্তে জানা গেছে, আসামিরা প্রথমে আহসানউল্লাহ ইনস্টিটিউটের সামনে মোসাব্বিরকে গুলি করেন। পরে পান্থপথ এলাকায় আবার পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোসাব্বিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে মামলার আরেক আবেদনে পুলিশ গ্রেপ্তার আসামি মো. জিন্নাতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করার আবেদন জানায়। আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় জিন্নাতের দায়িত্ব ছিল মূল শুটারকে নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া। তিনি নিজেও দুই রাউন্ড গুলি ছোড়েন, যার একটি ভুক্তভোগীর সঙ্গে থাকা ব্যক্তির শরীরে লাগে।পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জিন্নাত স্বেচ্ছায় ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়ে আদালতে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পরে আদালত তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন মঞ্জুর করেন।এনএন/ ১২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×